০১৭৪৯১৬৪৯৭১
01749164971
info@quranstudycircle.com
ঢাকা, বাংলাদেশ
ভিডিও শিক্ষকমণ্ডলী আমাদের সম্পর্কে শিক্ষা পদ্ধতি কোর্স সিলেবাস কিভাবে হয় সাধারণ প্রশ্ন ফ্রি ট্রায়াল নিন
দ্বীনী শিক্ষা ও তিলাওয়াত শুদ্ধিকরণ একাডেমি

কুরআন স্টাডি সার্কেল

বিশুদ্ধ তাজবীদ • সুন্দর আখলাক • আলোকিত সুন্নতি জীবন

﴿ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ﴾

"যাঁরা ঈমান এনেছেন তাঁদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় আজো আসেনি?" (সূরা আল-হাদীদ: ১৬)
আপনার বা আপনার সন্তানের প্রথম ও শ্রেষ্ঠ পরিচয় হোক আল-কুরআনের সাথে।

কুরআন শিক্ষা
সর্বোচ্চ ২ জন (Small Group)
শতভাগ সহীহ মাখরাজ
বোনদের পৃথক ব্যাচ
১টি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল

কুরআন শিক্ষার এক বিশ্বস্ত ঠিকানা

আমাদের শিক্ষাদান পদ্ধতি, ক্লাস পরিবেশ ও তিলাওয়াত শুদ্ধিকরণ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিও চিত্রটি দেখুন

সহীহ তিলাওয়াত ও আলোকিত সুন্নতি জীবন গড়ার এক বিশ্বস্ত কদমে আপনাকে স্বাগতম

আমাদের সম্মানিত শিক্ষক ও পরিচালনা প্যানেল

আমাদের একাডেমি সরাসরি অভিজ্ঞ ও আমানতদার হাফেজ শিক্ষকগণ দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত

পরিচালক ও প্রধান শিক্ষক

হাফিজ মাওলানা মুশাহিদ

দীর্ঘদিন ধরে হিফজুল কুরআনের শিক্ষার্থীদের অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে পাঠদান করে আসছেন। শিশুদের মনস্তত্ত্ব বুঝে সহজ ও ভালোবাসাপূর্ণ পরিবেশে কুরআন শিক্ষা দেওয়ার বিশেষ অভিজ্ঞতা তাঁর রয়েছে।

তিনি অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের সহীহ তাজবীদ, কুরআন তিলাওয়াত এবং ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দিয়ে আসছেন।

পরিচালক ও প্রধান শিক্ষক

হাফিজ মাওলানা শামিম আহমদ

দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে সহীহ মাখরাজ ও তাজবীদের মাধ্যমে কুরআন শিক্ষা দিয়েছেন।

ছোট শিশুদের ধৈর্য, ভালোবাসা ও যত্নের সাথে পড়ানোর পাশাপাশি বড়দের জন্যও সহজ ও কার্যকর পদ্ধতিতে কুরআন ও ইসলামী শিক্ষার পাঠদান করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাঁর।

❤️

একজন অভিভাবকের স্বপ্ন, আমাদের দায়িত্ব

प्रत्यেক মা-বাবারই স্বপ্ন—তাদের সন্তান যেন আল্লাহর কিতাব সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে। একজন অভিজ্ঞ হাফিজের হাতে নিয়মিত শিক্ষা গ্রহণ করলে ইনশাআল্লাহ আপনার সন্তান শুধু কুরআন পড়তেই শিখবে না; বরং হিফজুল কুরআনের শিক্ষার্থীদের মতো শুদ্ধ মাখরাজ, সুন্দর তিলাওয়াত, তাজবীদের নিয়ম এবং কুরআনের প্রতি গভীর ভালোবাসা অর্জন করবে।

কেন আমাদের একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করবেন?

আমাদের একাডেমির পরিচালনা ও পাঠদান সরাসরি এই দুইজন অভিজ্ঞ হাফিজ ও শিক্ষক নিজেই পরিচালনা করেন।

ভর্তির পূর্বে আপনার সন্তান বা আপনাকে সম্পূর্ণ ফ্রি ট্রায়াল ক্লাস করানো হবে। সেই ক্লাসেই আমরা শিক্ষার্থীর বর্তমান অবস্থান মূল্যায়ন করে বুঝে নেব, কোন পদ্ধতিতে এবং কোন লেভেল থেকে শিক্ষা শুরু করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। তারপর একজন দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক হাফিজের তত্ত্বাবধানে শুরু হবে আপনার সন্তানের কুরআন শেখার সুন্দর যাত্রা।

🕊️

আমাদের হৃদয়ের ডাক ও অঙ্গীকার

"আজ আমরা আমাদের সন্তানদের দুনিয়ার সেরা স্কুল, কলেজ, নামী বিশ্ববিদ্যালয় কিংবা বিলাসী ক্যারিয়ার গড়ার সব আয়োজন নিখুঁতভাবে করছি। কিন্তু একবারও কি ভেবে দেখেছি—কবরের প্রথম অন্ধকার রাতে কিংবা হাশরের কঠিন ময়দানে তার এই জাগতিক ডিগ্রি কতটুকু আলো দেবে? যেদিন পৃথিবীর সব ধন-সম্পদ, ক্ষমতা আর পরিচয় পেছনে পড়ে থাকবে, সেদিন সন্তানের মুখে আল্লাহর কালামের একটি সহীহ তিলাওয়াতই হবে আপনার এবং আপনার সন্তানের জন্য অনন্তকালের চিরস্থায়ী নূর ও শাফায়াত।"

আমরা গভীর ভালোবাসার সাথে বিশ্বাস করি—একটি মুসলিম শিশুর অবুঝ ঠোঁটের প্রথম উচ্চারণটি হওয়া উচিত আল্লাহর পবিত্র কালামের সাথে। একজন যুবকের সবচেয়ে বড় আত্মিক শক্তি হওয়া উচিত আল্লাহর কিতাবকে সহীহ-শুদ্ধভাবে পড়তে ও বুঝতে পারা। একইভাবে, একজন ব্যস্ত চাকুরিজীবী, ব্যবসায়ী বা প্রবাসীর শত ব্যস্ততার মাঝেও প্রতিদিনের একটি নির্দিষ্ট অংশ কুরআনের সুমধুর তিলাওয়াতের জন্য বরাদ্দ থাকা জরুরি। আর আমাদের গৃহের একজন সম্মানিত মা বা বোন যদি সহীহভাবে কুরআন পড়তে পারেন, তবেই পুরো পরিবারে দ্বীনের আলো সুনিশ্চিতভাবে পৌঁছে যায়। এই মহৎ ও পবিত্র স্বপ্নকে বুকে ধারণ করেই Quran Study Circle নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৫০০+ সন্তুষ্ট শিক্ষার্থী
৮টি কোর্স লেভেল
২ জন সর্বোচ্চ শিক্ষার্থী (Small Group)
১০০% প্র্যাক্টিক্যাল লাইভ ক্লাস

📖 আমাদের কুরআন শিক্ষা পদ্ধতি

আমাদের একাডেমিতে একজন শিক্ষার্থী সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স কুরআন শিক্ষা পর্যন্ত ধাপে ধাপে গ্রহণ করতে পারবেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র কুরআন পড়ানো নয়; বরং সহীহ মাখরাজ, শুদ্ধ তিলাওয়াত এবং কুরআনের প্রতি ভালোবাসা গড়ে তোলা।

আমাদের কোর্সে যা যা শেখানো হয়—

নূরানী কায়েদা থেকে শুরু করে পূর্ণাঙ্গ কুরআন তিলাওয়াত।
সহীহ মাখরাজ ও তাজবীদের নিয়ম বাস্তব অনুশীলনের মাধ্যমে শিক্ষা।
কুরআন সুন্দর, শুদ্ধ ও আত্মবিশ্বাসের সাথে তিলাওয়াত করার প্রশিক্ষণ।
নামাজের প্রয়োজনীয় মাসআলা, অযু, গোসল ও দৈনন্দিন ইবাদতের মৌলিক শিক্ষা।
সহীহ সুন্নাহ অনুযায়ী মাসনূন দোয়া ও দৈনন্দিন আমল।
শিশুদের জন্য আদব-আখলাক, মা-বাবার প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা এবং ইসলামী নৈতিকতার শিক্ষা।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় মাসআলা ও ইসলামী জীবনব্যবস্থার মৌলিক জ্ঞান।

🎓 আমাদের কোর্সের বিশেষত্ব

আমাদের সম্পূর্ণ কুরআন শিক্ষা কার্যক্রম ৮টি ধাপে (Level-01 থেকে Level-08) সাজানো হয়েছে। প্রতিটি লেভেলে শিক্ষার্থীর যোগ্যতা ও অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে পাঠদান করা হয়। প্রতিটি ক্লাসের শেষ ১৫ মিনিট সম্পূর্ণভাবে দৈনন্দিন আমল, নামাজের প্রয়োজনীয় তাসবীহ-দোয়া এবং নৈতিক চরিত্র গঠনের জন্য নির্ধারিত, যা শিক্ষার্থীকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে।

কুরআন স্টাডি সার্কেল সম্পূর্ণ কোর্স সিলেবাস

সপ্তাহে ৩ দিন • প্রতি ক্লাসের স্থায়িত্ব ১ ঘণ্টা (শেষ ১৫ মিনিট বিশেষ পাঠ) • স্মল গ্রুপে সর্বোচ্চ মাত্র ২ জন শিক্ষার্থী

গ্রুপ A: শনিবার, সোমবার, বুধবার
গ্রুপ B: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার
প্রতি ব্যাচে মাত্র ২ জন শিক্ষার্থী
Level 01
মূল পাঠ্য বিষয়:
  • কায়দা (হরফের অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত)
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • একাডেমির নাম ও শুদ্ধভাবে সালাম প্রদান
  • শুদ্ধভাবে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ
  • কালিমা তায়্যিবাহ (অর্থসহ)
  • সূরা কাউসার
  • খাবারের শুরুর দোয়া
  • অজুর ফরযসমূহ
Level 02
মূল পাঠ্য বিষয়:
  • কায়দা (হরকত ও তানওয়ীন সম্পূর্ণ অধ্যায়)
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • কালিমায়ে শাহাদাহ (অর্থসহ)
  • তাকবীর ও রুকু থেকে উঠার দোয়া
  • সানা, রুকু ও সিজদার শুদ্ধ দোয়া
  • সূরা ইখলাস ও সূরা নাসর
  • খাওয়ার শেষের দোয়া
Level 03
মূল পাঠ্য বিষয়:
  • কায়দা (জযম ও তাশদীদের ১ম অংশ)
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • ক্লাসের শুরুতে দরুদ শরীফ পাঠ
  • তাশাহুদ, সূরা ফাতিহা ও সূরা নাস
  • খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে পড়ার দোয়া
  • ঘুমের আগের দোয়া
  • অযু ভঙ্গের কারণসমূহ
Level 04
মূল পাঠ্য বিষয়:
  • কায়দা (নিয়মিত অগ্রগামী অধ্যায়সমূহ)
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • দোয়ায়ে মাসূরা ও সূরা ফালাক্ব
  • ঘুম থেকে উঠার দোয়া
  • ওয়াশরুমে প্রবেশ ও বের হওয়ার দোয়া
  • ঘর হতে বের হওয়ার দোয়া ও মা-বাবার জন্য দোয়া
  • নামাজের ফরজসমূহ
Level 05
মূল পাঠ্য বিষয়:
  • কায়দা সম্পূর্ণ রিভিশন, শুদ্ধিকরণ ও প্র্যাক্টিক্যাল টেস্ট
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • পূর্ববর্তী সকল লেভেলের (Level 01 to 04) সম্পূর্ণ রিভিশন ও শিক্ষক মূল্যায়ন
Level 06
মূল পাঠ্য বিষয়:
  • আমপারা (৩০তম পারা) বেসিক তাজবীদসহ ও সিজদায়ে তিলাওয়াতের বিস্তারিত আলোচনা
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • সূরা লাহাব, কাফিরুন, কুরাইশ, ফীল, মাউন
  • হাঁচির দোয়া, ঘরে প্রবেশের দোয়া, গাড়িতে আরোহনের দোয়া
  • দোয়ায়ে কুনূত ও নামাজের ওয়াজিব সমূহ
Level 07
মূল পাঠ্য বিষয়:
  • পবিত্র কুরআনুল কারীম (২১ থেকে ২৯ নম্বর পারা পর্যন্ত তিলাওয়াত শিক্ষা)
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা হাশরের শেষ ৩ আয়াত
  • সূরা ইয়াসিন, রহমান, হুমাজাহ, আসর, তাকাসুর, কদর
  • ইস্তিগফার, আজানের দোয়া, মসজিদে প্রবেশ/বের হওয়ার দোয়া, নামাজের সুন্নাতসমূহ
Level 08
মূল পাঠ্য বিষয়:
  • পবিত্র কুরআনুল কারীম (১ থেকে ২০ নম্বর পারা পর্যন্ত তিলাওয়াত শিক্ষা)
নিয়মিত পাঠ (শেষের ১৫ মিনিট):
  • সূরা দোহা, আলাম নাশরাহ, তীন, আদিয়াত, জিলযাল
  • সাইয়েদুল ইস্তেগফার, বাজারে প্রবেশের দোয়া, বৃষ্টির দোয়া, দাওয়াত খাওয়ার দোয়া
  • ঋণ থেকে মুক্তির দোয়া, মোনাজাতের ১০টি বিশেষ দোয়া, সকাল-সন্ধ্যার মাসনূন আমল

আমাদের সম্পর্কে

কুরআন স্টাডি সার্কেল হলো একটি নির্ভরযোগ্য অনলাইন কুরআন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে সহিহ্‌ ও শুদ্ধভাবে কুরআন শিক্ষা প্রদান করা হয়।

অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক/শিক্ষিকাদের তত্ত্বাবধানে সহজ ও মনোরম পরিবেশে অনলাইন ক্লাস পরিচালনা করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে সঠিক মাখরাজ, তাজবীদ ও সুন্দর উচ্চারণের মাধ্যমে কুরআন পড়তে শেখানো আমাদের মূল লক্ষ্য।

আমাদের মিশন

কুরআনের আলো প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়া। সহিহ্‌ শিক্ষার মাধ্যমে একটি আলোকিত সুন্নতি প্রজন্ম গড়ে তোলা।

আমাদের ভিশন

এমন একটি প্রজন্ম গড়া যারা কুরআনকে জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করবে।

🕌

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

কুরআনের আলো প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সহিহ মাখরাজ ও তাজবীদের সাথে কুরআন শিক্ষা প্রদান করে আপনার পরিবারে দ্বীনের নূর নিশ্চিত করাই আমাদের নিরলস প্রচেষ্টা।

ভর্তি প্রক্রিয়া ও সহজ ৩টি ধাপ

📝 ভর্তির পূর্বে সম্পূর্ণ ফ্রি ট্রায়াল ক্লাস গ্রহণ করা হয়। ট্রায়াল ক্লাসে শিক্ষার্থীর বর্তমান দক্ষতা মূল্যায়ন করে নির্ধারণ করা হয় তিনি কোন লেভেল থেকে শুরু করবেন।

তথ্য পাঠান

আপনার নাম, ঠিকানা ও বয়স WhatsApp-এ আমাদের লিখে পাঠান। অথবা নিচের ফর্মে পূরণ করুন।

WhatsApp এ মেসেজ করুন

ফ্রি ট্রায়াল ক্লাস

আমাদের সাথে একটি ফ্রি ট্রায়াল ক্লাসে যোগ দিন। কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই ক্লাসের মান সরাসরি যাচাই করুন।

ভর্তি কনফার্ম

ট্রায়াল ক্লাসের পর লেভেল নির্ধারণ করে ভর্তি কনফার্ম করুন। মাত্র ২০০ টাকা ভর্তি ফি এবং ১০২০ টাকা মাসিক ফি।

💰 ভর্তি ও মাসিক ফি

সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের শিক্ষা

২০০ টাকা ভর্তি ফি (এককালীন)
১০২০ টাকা মাসিক ফি
সম্পূর্ণ ফ্রি ট্রায়াল ক্লাস
🌸 পর্দার সম্পূর্ণ নিশ্চয়তা

সম্মানিত মা ও বোনদের জন্য বিশেষ ব্যবস্থা

বোনদের ট্রায়াল বুক করুন

আমাদের একাডেমিতে মহিলা শিক্ষার্থীদের জন্য রয়েছে অভিজ্ঞ, দক্ষ ও দ্বীনদার মহিলা শিক্ষিকা। যেসব মা ও বোন পরিপূর্ণ পর্দা বজায় রেখে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কুরআন শিখতে চান, তাঁদের জন্য আলাদা মহিলা শিক্ষিকার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রয়েছে।

মহিলা শিক্ষিকারা দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে কুরআন, তাজবীদ, নূরানী কায়েদা এবং ইসলামের মৌলিক বিষয় অত্যন্ত যত্ন, ধৈর্য ও আন্তরিকতার সাথে শিক্ষা দিয়ে আসছেন। আপনি নিশ্চিন্তে আপনার কন্যা, স্ত্রী, মা বা বোনকে আমাদের একাডেমিতে ভর্তি করাতে পারেন।

সহীহ তাজবীদসহ কুরআন শিক্ষা
নূরানী কায়েদা
নামাজের প্রয়োজনীয় মাসআলা
সুন্নাহভিত্তিক দোয়া ও আদব

অনলাইন ক্লাস কিভাবে হবে

ঘরে বসেই বিশ্বমানের কুরআন শিক্ষা উপভোগ করুন — দেশি ও প্রবাসী সকলের জন্য

ক্লাস প্ল্যাটফর্ম

Zoom Meeting
Google Meet
ক্লাসের স্থায়িত্ব:১ ঘণ্টা (১৫ মি. বিশেষ পাঠ)
সাপ্তাহিক ক্লাস:৩ দিন
ব্যাচ সাইজ:সর্বোচ্চ ২ জন (Small Group)

স্মল গ্রুপ (সর্বোচ্চ ২ জন)

একটি বড় ক্লাসরুমে শিক্ষকের পক্ষে প্রতিটির বাচ্চার সূক্ষ্ম ভুল ধরা অসম্ভব, তাই আমাদের ২ জনের ব্যাচে প্রতিজন শিক্ষার্থী পূর্ণ ব্যক্তিগত মনোযোগ পায়।

প্রবাসীদের জন্য নমনীয় শিফট

মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও দূরপ্রাচ্যসহ বিশ্বের যেকোনো দেশের টাইম-জোন অনুযায়ী নমনীয় শিফটে ক্লাস করার সুযোগ।

English Medium উপযোগী

ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য সহজ ও সাবলীল আন্তর্জাতিক টার্মস ব্যবহার করে পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক।

অভিভাবকদের দীর্ঘদিনের জমানো প্রশ্ন ও আমাদের উত্তর

আপনার মনে থাকা যেকোনো সংশয়ের স্পষ্ট উত্তর নিচে পাবেন

আমার সন্তান অনেক চঞ্চল, সে কি অনলাইনে কম্পিউটারের সামনে মনোযোগ ধরে রাখতে পারবে?
জি, অবশ্যই। আমাদের শিক্ষকরা শিশুদের মনস্তত্ত্ব গভীরভাবে বোঝেন। ক্লাসগুলো কোনো নীরস লেকচার নয়; বরং গল্প, উৎসাহ, লাইভ ইন্টারেকশন এবং কুইজের মাধ্যমে অত্যন্ত আনন্দময় পরিবেশে পরিচালনা করা হয়, যা শিশুর শতভাগ মনোযোগ ধরে রাখে।
আমরা সপরিবারে প্রবাসে থাকি। দেশের সময়ের সাথে মেলানো সম্ভব কি?
জি, ইনশাআল্লাহ। আমাদের একাডেমি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও দূরপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের টাইম-জোন অনুযায়ী অত্যন্ত নমনীয়ভাবে ক্লাস পরিচালনা করে। আপনার দৈনন্দিন রুটিনের সাথে মিলিয়েই শিফট দেওয়া হবে।
আমার বয়স এখন ৩০ বা ৫০+ বছর, এখন শুরু করতে লজ্জা লাগছে। আমার জন্য কি কোর্সটি উপযোগী?
আল্লাহর কালাম শেখার মধ্যে কোনো লজ্জা নেই, বরং এটি অত্যন্ত মর্যাদার বিষয়। আমাদের এখানে অনেক প্রাপ্তবয়স্ক ও প্রবীণ শিক্ষার্থী সম্পূর্ণ শূন্য থেকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে শিখছেন। আপনাদের জন্য আমরা সম্পূর্ণ পৃথক ও গোপনীয়তা বজায় রেখে ক্লাসের ব্যবস্থা করি।
আমার সন্তান English Medium-এ পড়াশোনা করে। আরবী বা বাংলা বুঝতে কি কষ্ট হবে?
একদমই না। আমাদের শিক্ষকরা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহজ ও সাবলীল আন্তর্জাতিক টার্মস ব্যবহার করে পড়াতে অভ্যস্ত।
যদি কোনো কারণে শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকে বা অসুস্থ হয়?
অভিভাবক যদি ক্লাসের পূর্বে একাডেমিকে অবহিত করেন, তবে আমাদের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীর ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ব্যাকআপ ক্লাসের সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা নিশ্চিত করি যে প্রতিটি শিক্ষার্থী সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারে।
সম্মানিত মা ও বোনদের জন্য কি শিক্ষিকার ব্যবস্থা রয়েছে?
জি, যেসব সম্মানিত মা ও বোন অনলাইনের মাধ্যমে সংকোচহীন ও নিরাপদ পরিবেশে সম্পূর্ণ দ্বীনী পর্দা বজায় রেখে কুরআন শিখতে চান, তাঁদের জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ ও দ্বীনদার মহিলা শিক্ষিকা প্যানেল।
ফ্রি ট্রায়াল ক্লাস কীভাবে বুক করবো?
নিচের ফর্মে নাম, নম্বর, বয়স ও সময় লিখে পাঠালেই আমরা আপনার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বিনামূল্যে ১টি ট্রায়াল ক্লাসের শিফট দিয়ে দেব। ট্রায়ালে আপনার সন্তুষ্টিই আমাদের প্রথম লক্ষ্য।

🎉 আজই ফ্রি ট্রায়াল ক্লাস বুক করুন

ভর্তির পূর্বে কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই আমাদের শিক্ষাদান পদ্ধতি ও ক্লাসের মান সরাসরি যাচাই করুন

ট্রায়াল ক্লাসের জন্য নিবন্ধন

ফর্মটি পূরণ করুন, আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো

আলহামদুলিল্লাহ! নিবন্ধন সফল হয়েছে 🎉

আমরা শীঘ্রই আপনার সাথে WhatsApp এ যোগাযোগ করবো।

আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ। সরাসরি যোগাযোগ হটলাইন: ০১৭৪৯১৬৪৯৭১